০৭:৩৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, ধর্ষক ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ধর্ষণের শিকার শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 

সন্তানটিকে নিয়ে শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী পড়েছেন চরম বিপাকে। 

অভিযুক্ত ধর্ষক ইসমাইল হোসেন (৫৫) উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া পূর্বপাড়া এলাকার মৃত গোমর মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল গা ঢাকা দিয়েছেন। 

কিশোরীর পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার কলিয়া গ্রামের বাসিন্দা ওই কিশোরী ২০১৮ সালের ১২ ডিসেম্বের রাতে ওই এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে ফিরছিলেন। 

এসময় অভিযুক্ত ইসমাইল হোসেন তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে চকের একটি মেশিন ঘরে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে হত্যার হুমকি দিয়ে গভীর রাতে তাকে ছেড়ে দেয়। 

বিষয়টি ওই কিশোরী ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। প্রায় তিন মাস পর কিশোরীর শারীরিক গঠনের পরিবর্তন ঘটলে বিষয়টি পরিবারের নজরে আসে। 

পরে কিশোরী পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। হাসপাতালে নিয়ে গেলে অন্তঃস্বত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবারের লোকজন। 

ওই সময় ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল পায়তারা চালায়। 

প্রভাবশালীদের ভয়ে ওই সময় মামলা করতেও সাহস পায়নি অসহায় পরিবারটি। 

এমতাবস্থায় ১০ অক্টোবর ওই কিশোরী কন্যা সন্তানের জন্ম দেয়। 

এঘটনায় সম্প্রতি ওই কিশোরীর পরিবার বাসাইল থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলার পর থেকে অভিযুক্ত ইসমাইল হোসেন পলাতক রয়েছে। 

শারীরিক প্রতিবন্ধী কিশোরী বলেন, ‘এখন আমি শিশুটি নিয়ে সমস্যায় আছি। তাকে খাওয়ানোর মতো আমার সামর্থ্য নেই। আমি ওই ইসমাইলের বিচার চাই।’ 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী বলেন, ‘ওই প্রতিবন্ধী কিশোরী সন্তান প্রসবের কয়েকদিন পর আমরা জেনেছি। 

অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে।  তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি