০৭:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন টাঙ্গাইলের এসপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরুস্কৃত হয়েছেন । 

বৃহস্পতিবার বেলা ১১টার সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তার নাম ঘোষণা করেন। 

এসময় তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। 

সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) জিহাদুল কবির বিপিএম, পিপিএম ও ঢাকা রেঞ্জের সহকারি পুলিশ সুপার মোঃ মাহিন ফরাজী, ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ১৩ টি জেলার পুলিশ সুপার।

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরনসহ টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএমকে পুরস্কৃত করা হয়। 

এর আগে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য ২০১৮ সালেও তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, এই অর্জন আমার একার নয়। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগিদার। 

টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আরো উৎসাহ উদ্দিপনা নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি