০৬:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বেলটিয়াবাড়ী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,সদর উপজেলার আউলটিয়া গ্রামের প্রদীপ রাজবংশীর ছেলে দুইখা রাজবংশী (২৭), নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের পানু বাদ্যকারের  ছেলে মরন দাস সুমন (৩২), ময়মনসিংহের নরকোনা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৫৫) এবং গাইবান্ধার উত্তর ধর্মপুর গ্রামের হাসানুর প্রধান (২৭)। 

এসময় তাদের কাছ থেকে একটি মিনি ট্রাক, দুটি ছোরা, দুটি পাইপ, একটি লোহার রড, ২টি কাটার উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস বিফ্রিং এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিউটি টিম জানতে পারে সদর উপজেলার বেলটিয়াবাড়ী মোড় বিদ্যুৎ অফিসের সামনে বেশ কয়েক জন ডাকাত দল একটি মিনি ট্রাকসহ ডাকাতি করার জন্য সমবেত হয়েছে। 

পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। 

পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা গাইবান্ধা এবং ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। 
এ ব্যাপারে মামলা দায়েরর প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ সুপার জানায়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি