০৯:১২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার এবং প্রযুক্তি নিয়ে করব কৃষি থাকব সুখে দিবানিশি”এ দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে রবিবার (০৬ অক্টোবর) থেকে ৩ দিন ব্যাপী এ ফলদ বৃক্ষ মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকালে উপজেলা ভবনের সামনে থেকে র‌্যালী নিয়ে এসে পরিষদ চত্বর মাঠে ৩ দিন ব্যাপী এ ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল- ৬ ( নাগরপুর - দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসাইন শাকিলের সঞ্চালনায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৬( নাগরপুর- দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন জলবায়ু পরিবর্তনের কারনে বেশি হুমকীর মধ্যে রয়েছি আমরা। শিল্পায়নের এ যুগে যদি আমরা বেশি করে গাছপালা না লাগাই তাহলে এক সময় দেশের একাংশ পানিতে তলিয়ে যাবে। তাই পরিকল্পিত ভাবে বেশি করে গাছ লাগাতে হবে। আর সেটা যদি হয় ফলদ বৃক্ষ তাহলে সেটা হবে সোনার উপর সোহাগা কারন ফল আমাদের পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ফলদ বৃক্ষের চারা বিতরন করেন।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, রিপোটার্স ইউনিটির সভাপতি মো.মন্টু মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি