০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা রুবেল আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ | | ২৫০৩
, টাঙ্গাইল :

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল। বুধবার রাত সাড়ে বারটার দিকে ঘাটাইল কলেজ মাঠের ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

রুবেল টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, বুধবার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চান্দশি যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এক ইসলামী সমাবেশের। বিকাল থেকে শুরু হয়ে রাত বারটা পর্যন্ত চলে এ সমাবেশ। সমাবেশ শেষে রাত সাড়ে বারটার দিকে ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় সামনে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি