০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বাস চাপায় নারী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদ বানু (৫২) টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকার রিয়াজ উদ্দিনের স্ত্রী। তিনি ভাতকুড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের নন রেজিস্ট্রার ভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে কর্মরত ছিলেন। 

নিহতের ছেলে বাবলু মিয়া বলেন, কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত কদ বানু ভাতকুড়া এলাকায় গ্রামীন ব্যাংকের নন রেজিস্ট্রার ভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন বলেও জানান তিনি।

বিষযটি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানুদেব সিনহা জানান, বৃহস্পতিবার দুপুরে কদ বানু কর্মস্থলে যাওয়ার পথে মহাসড়কের তারটিয়া এলাকায় রাস্তা পারপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি