০৯:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মাদক ও জঙ্গি বিরোধী সূধী সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ রানা | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে মাদক ও জঙ্গি বিরোধী সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নাগরপুর থানা প্রাঙ্গণে আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আবদুল বাতেন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আফছার উদ্দিন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেন প্রমূখ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সঞ্চালনায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সূধী সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি