০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আ.লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম এলাকায় আতংক

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীলীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু (৪৮), আওয়ামীলীগ নেতা রতন ভূইয়া (৪৮), সুমন খান (৩০), মাহমুদুল হক (৩২) ও সোলায়মান হোসেন বিপ্লব (৪২)।

হামলার পর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তেবাড়িয়া বাজারে মহরা দিলে জনমনে আতংক দেখা দেয়। এসময় ভীত সন্ত্রত্র জনতা দ্বিগবিদ্বিক ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় তেবাড়িয়া বাজারের সকল দোকানপাট। ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ ঘটনা স্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে ফের বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষেও আশংকা করছে স্থানীয়রা। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু সহ ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেবাড়িয়ার গ্রামের মৃত. আমিনুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপুর সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম মন্টুর দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে এ ধরনের হামলার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন।

বুধবার দুপুরের দিকে আওয়ামীলীগ নেতা শাহীদুল ইসলাম অপু নেতা কর্মীদের নিয়ে তেবাড়িয়া স্কুলমাঠে স্থানীয় যুবলীগের সম্মেলনে যাচ্ছিলেন। অপু স্কুল গেটের সামনে পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা মন্টু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা এসময় অপুসহ ৫ জনকে এলোপাথারি কুপিয়ে জখম করে। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমচাঁদ জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এছাড়া হামলার ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি