০৭:২৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে উপজেলার হাটুভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক (৫৬) আজগানা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেলতৈল গ্রামের বাসিন্দা। এছাড়াও আজগানা থেকে আলম নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুত্র জানায়, আওয়ামীলীগের ওই নেতা এবং তার সহযোগীরা আজগানা, বাঁশতৈল, গোড়াই ও তরফপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেঁজে ইয়াবা কিনতে যান আওয়ামীলীগ নেতা আব্দুল বারেকের কাছে। পরে দরকষাকষির এক পর্যায়ে ইয়াবাসহ আব্দুল বারেককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া আজগানা এলাকা থেকে আলম নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতাসহ দুইজনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি