১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক রুমান গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক রুমানকে (৫০) ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলা বহেড়াতৈল ইউনিয়নের তার নিজ গ্রাম বেতুয়া  থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। মোজাম্মেল হক রুমান ওই গ্রামের মৃতঃ শাহজাহান মিয়ার ছেলে । এ ব্যাপারে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন ধরে  মুসুল্লীর ছদ্দবেশে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও নানা অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন-  মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  মোজাম্মেল হক রুমানকে ইয়াবাসহ তার নিজ গ্রাম বেতুয়া থেকে  গ্রেফতার করে  বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি