০৬:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপি রানার জামিন নামঞ্জুর

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | | ২৪৮৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তার জামিন নামঞ্জুর করেন। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস আকবর খান বাংলানিউজকে জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। রোববার আসামি পক্ষের আইনজীবী পুনরায় আদালতে জামিন আবেদন করলে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন বিচারক। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে আসামি ও বাদী পক্ষের যুক্তিতর্ক শুনে এমপি রানার জামিন আবেদন না মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়ায় নিজ বাসার কাছে ফারুক আহমদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পরে তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি