০৬:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর ১৭০টি সরকারি ও ২টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়সহ  ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ। 

ইউএনও’র এই ব্যতিক্রমী উদ্যোগকে প্রসংশা করেছেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। সারাদেশের কোথাও একযোগে এভাবে স্থাপিত হয়নি।

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তথ্য জানার জন্যে কালিহাতীর ইউএনও শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্নধর্মী এই উদ্যোগ গ্রহণ করেছেন। যা সকল মহলে প্রশংসিত হয়েছে। বিদ্যালয়ের কোমলমতী ছাত্র-ছাত্রীদের মনে ইতিবাচক দাগ কেটেছে।

এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ভৌমিকসহ অনেক শিক্ষক-শিক্ষিকা  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন ইউএনও স্যারের এই ব্যতিক্রম উদ্যোগে আমরা আনন্দিত।

কালিহাতী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুব রহমান বলেন, এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অনুপ্রেরণার। প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইউএনও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলে আমরা অনেক কিছুই আগে জানতাম না, এরমাধ্যমে জানতে পারছি। 

কালিহাতীর ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি ও দেশের শ্রেষ্ঠ সভাপতির পুরষ্কার পাওয়া সাংবাদিক এমএ রাজ্জাক বলেন, ছোট ছোট বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুসহ বিভিন্ন মনীষীদের কর্ণার থাকা প্রয়োজন। এরজন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। কালিহাতীর ইঊএনও মহোদয়ের উদ্যোগ প্রশংসার দাবিদার। 

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কোমলমতী ছাত্র-ছাত্রীদের জানা দরকার। আগামী ২০২০ সালে মুজিব বর্ষের তাৎপর্য তুলে ধরার জন্যে বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার দিয়েছি। উপজেলা পরিষদসহ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে এগুলো দেওয়া হয়েছে। 

এ বিয়য়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানার জন্যে বিদ্যালয়গুলোতে ইউএনও’র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন অত্যন্ত ভাল উদ্যোগ। 

অফিস আদালতসহ বিভিন্নস্থানে স্থাপনের উদ্যোগ নেয়া হবে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি