১১:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ থানায় মামলা

ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক আমিনুল সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ভাতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক আমিনুল সিকদার আদানী ভুয়াইদ গ্রামের সামাদ সিকদারের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে ধর্ষক আমিনুল সিকদারকে একমাত্র আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ । গ্রেফতারকৃত আমিনুল সিকদারকে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার রাত ৯টার দিকে ওই গৃহবধূ তার বাবার বাড়ি ভাতগড়ায় প্রকৃতির ডাকে সারা দিলে ঘরের বাইরে বের হন। এরই ফাঁকে বখাটে আমিনুল সিকদার ঘরে ডুকে লুকিয়ে থাকে।  

গৃহবধূ ঘরে গিয়ে দরজা আটকে দিলে আমিনুল ওই গৃহবধূকে গামছা দিয়ে মুখ বেধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে বাড়ির অন্যঘরে থাকা লোকজন দৌড়ে এসে ধর্ষক আমিনুল সিকদারকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের  হাতে সোপর্দ করে। 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই ওমর ফারুক বলেন- গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষক আমিনুল সিকদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার ওই গৃহবধূকে ডাক্তারি  পরীক্ষা সম্পন্ন করতে টাঙ্গাইল  জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি