০৯:১২ এএম | টাঙ্গাইল, রোববার, ৩ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর বনে দুর্বৃত্তের হাতে এক ব্যক্তি খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর বনে দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি খুন হয়েছেন। 

রোববার সন্ধ্যার দিয়ে মধুপুর বনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৫৫) ঢাকার তুরাগ থানার খানটেক এলাকার মৃত আব্দুল কাদের মুন্সির ছেলে।  মৃত্যুর পর সোমবার তার ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  

এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, মধুপুর বনের রসুলপুর-দোখলা সড়কের রসুলপুর থেকে এক/দেড় কিলোমিটার ভেতরে আহত অবস্থায় ওই ব্যক্তি রোববার সন্ধ্যার দিকে পড়ে ছিলেন। 

বনবিভাগের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। 

তিনি আরো বলেন, নিহতের ভাই আব্দুল মালেক বাদি হয়ে সোমবার সকালে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

মধুপুর থানার ওসি জানিয়েছেন ডলার প্রতারক চক্র এ হত্যাকা- ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি