০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষক ছাত্রলীগ সভাপতিসহ অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদ, অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার (৮ জুলাই) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় একাধিক ব্যক্তি। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ‘আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। মূল আসামী বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব জামিন নিয়ে এসে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। গৃহবধূর স্বামীকে হত্যার হুমকিও দিচ্ছে। মামলার ২ ও ৩ নম্বর আসামী সাইদুল এবং শাহেদ মিয়ার ৯ জুলাই উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হবে। তারা ওইদিন নিম্ন আদালতে হাজির হবে। এছাড়াও আগামী ১ আগস্ট মামলার মূল আসামী সাকিবও নিম্ন আদালতে হাজির হবে। যাতে আবার অভিযুক্তরা জামিন না পান সেজন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি। তাদের এমন শাস্তি চাই যাতে আর কোনও নারী এভাবে ধর্ষণের শিকার না হন।’ 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাবা হান্নান, শাশুড়ি আলেয়া বেগম, ময়না বেগম, দিনা বেগম প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতের খাবার খেয়ে ওই গৃহবধূ ও তার স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বাসাইল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা সাইদুল মিয়া ও শাহেদ মিয়ার সহযোগিতায় বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া ওই গৃহবধূকে কৌশলে ওড়না দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। গত ১৬ মে ওই গৃহবধূ বাদি হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাকিব ও তার দুই সহযোগির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি