১০:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। 

রোববার সকালে সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. মজনু মিয়া বলেন, সকালে বাসা থেকে বের হওয়ার পর জানতে পারি কান্দিলা বাজারে ছেলে ধরা সন্দেহে একজনকে মারধর করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে ঐ বাজারে গিয়ে দেখতে পাই ওই লোকটাকে ঘিরে অনেক মানুষ দাড়িয়ে আছে। 

পরে পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আসলেও সে ছেলে ধরা কিনা আমি সঠিক বলতে পারছি না। 

এ ব্যাপারে এ এস আই মো. নবীন বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তাকে মানসিক প্রতিবন্ধি মনে হচ্ছে। সুস্থ্য হওয়ার  পরে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, ছেলে ধরা সন্দেহে কান্দিলা বাজারে একজনকে মারধর করার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আসলেও কি সে ছেলে ধরা কিনা এখনই তা বলা যাবে না। তদন্ত শেষ করে তা প্রকাশ করা হবে। 

রোববার থেকে টাঙ্গাইল শহরে মাইকিং করা হবে। কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর না করে পুলিশকে খবর দেয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি