১১:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বর্ণ ব্যবসায়ী হত্যা ও ডাকাতি মামলায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার স্বর্ণ ব্যবসায়ী হত্যা ও ডাকাতি মামলায় মো. হাশেম রেজা (২৫) নামের আরো এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। 

মঙ্গলবার (১৬ জুলাই) গোবিন্দাসী বাজার থেকে ঐ আসামীকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মবিরুল ইসলাম গুটুর ছেলে। হাশেম রেজা হত্যার কথা স্বীকার করে বৃহস্পতিবার (১৮ জুলাই) আদালতে জবানবন্দি দিয়েছে। এ মামলায় ২০১৭ সালে আরো দুই আসামী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলে, আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়,  ২০১৪ সালের ০৪  অক্টোবর ভূঞাপুরের গোবিন্দাসী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুদেব কর্মকারকে নিজ ঘরে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ইন্দ্র কর্মকার বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১/১০/১৪। থানা পুলিশ মামলার রহস্য উদঘাটন করতে না পেরে চূড়ান্ত  রিপোর্ট সত্য নং-১৭,  ২৯/৯/২০১৫ সালের মামলাটি দাখিল করলে আদালত ঘটনার রহস্য উদঘাটের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে মামলার তদন্তভার দেন।

মামলাটির তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা পুলিশের প্রাক্তন উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু। তিনি কয়েকটি ক্লু ধরে তদন্ত শুরু করলে। ২০১৭ সালের ০৪ অক্টোবর ঘটনায় জড়িত আসামী রবি কর্মকার (৩৫) এবং একই বছরের ২৯ জানুয়ারি আসামী আব্দুল আলীম (৩০) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের প্রাক্তন উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু বর্তমানে ডিএমপি গোয়েন্দা পুলিশে বদলিজনিত কারণে মামলাটির দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ'র এসআই মো. ওবাইদুর রহমান। তিনি গত মঙ্গলবার (১৬ জুলাই) গোবিন্দাসী বাজার থেকে হাশেম রেজা নামের মামলার ৪র্থ আসামীকে গ্রেপ্তার করেন।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি