০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাজু বাদাম উৎপাদন শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কাজু বাদাম উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি সম্প্রসাধরণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার দিনব্যাপী এ কর্মশালা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানত্ত্ববিদ কৃষিবিদ মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ।

কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস ও কৃষিবিদ শাকুরা না¤œীর সঞ্চালনায় কাজু বাদাম রোপণ, পুষ্টি উপাদান, এর সুবিধা-অসুবিধা ও বাজারজাতকরণ নিয়ে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নূরুল ইসলাম, কেবিডি-৫ এগ্রো লিঃ এর ব্যাপস্থাপনা পরিচালক ড. মো. রোস্তম আলী, উদ্যান বিশেষজ্ঞ কামরুজ্জামান, ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার, বাংলাদেশ কাজু বাদাম এসোসিয়েশনের সাধরণ সম্পাদক আ. সালাম, কৃষক আনোয়ারুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার (অবঃ) তোফাজ্জল হাসান, কৃষক সংগঠক খাইরুল ইসলাম সুমন প্রমূখ।

শেষে উক্ত কর্মশালায় উপস্থিত সকলের মাঝে কাজু বাদামের বীজ বিতরণ করেন প্রধান অতিথি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি