০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মসজিদের ইমামের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে টেরকী গ্রামে এক মসজিদের ইমামের স্ত্রীর দুই সন্তানের জননী মাকছুদা বেগম (৪৫)’র রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।  

সোমবার বিকালে কালিহাতী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে হত্যা, কেউ বলছে আত্মহত্যা। 

স্থানীয়রা জানান, মাকছুদা বেগম (৪৫) এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার করে ঋণ গ্রস্থ হয়ে পড়ে। পাওনাদারদের চাপে সে আত্মহত্যা করতে পারে। 

নিহতের বড় ভাই আব্দুল জলিল জানান, আমার বোনকে মাঝে মাঝে টাকার জন্য মানসিক নির্যাতন করত। এ নিয়ে কয়েকবার শালিশ দরবার করা হয়েছে। ঈদের আগেও তাদের চলার জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আমার বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।

নিহতের স্বামী স্থানীয় টেরকী মসজিদের ইমাম ছামাউন কবীর জানান, সোমবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে লোকমুখে শুনতে পাই আমার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি