১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী

মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে।

শুক্রবার বিকেলে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।এ সময় মির্জাপুর উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

পরে বেগম খালেদা জিয়ার সু্স্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মির্জাপুর উপজেলঅ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম জিহাদী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি