১০:৩১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

বিপুল পরিমাণ ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের উত্তরের সদস্যরা।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতারকৃত লুৎফর রহমান (৩৫) উপজেলার চৌরাশা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে পুলিশের একটি দল ঘাটাইল থানাধীন হামিদপুর বাজারস্থ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে।

এসময় তোফাজ্জাল হোসেন এর ভাই ভাই খাবার হোটেলের ভিতর থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী লুৎফর রহমানকে আটক করা হয়। পরে তার ডান হাতে থাকা একটি ছোট নীল রংঙ্গের টিস্যু কাপড়ের ব্যাগের ভিতর রক্ষিত পাঁচ টি বায়ুরোধক নীল রংঙ্গের জিপারয্ক্তু পলিথিনের ভিতর থেকে লালচে রংঙ্গের ১০০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশের এ অভিযানে অংশ নেন এসআই মোঃ নুরুজ্জামান, এসআই মোঃ রাইজ উদ্দিন, এএসআই সুমন চৌধুরী, এএসআই মোঃ আবু হাশেম, কনস্টেবল ফয়জুর রহমান ও আব্দুর রাজ্জাক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি