০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ধর্ষণের মামলায় টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে পৌর এলাকার ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলহাস উপজেলার গোড়াইল গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের ওই কিশোরী (সম্পর্কে জুলহাসের ভাতিজীর মেয়ে) আত্মীয়ের কারণে দীর্ঘদিন ধরে জুলহাসের বাসায় থাকতেন। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে তাকে ধর্ষন করতেন। সর্বশেষ গত ৬ মে রাত সাড়ে এগারোটার দিকে তার বাসায় জুলহাস তাকে ধর্ষণ করে।

এঘটনায় বুধবার ওই কিশোরী মির্জাপুর থানায় গিয়ে জুলহাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই রাতেই পুলিশ ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেফতার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার জানান, সকালে বাদীনীকে মেডিকেল চেকআপের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার অফিসা রইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক ধর্ষন মামলায় জুলহাসকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি