১০:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক নির্বাচিত হলেন সীমান্ত

মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় পূর্ণাঙ্গ কমিটিতে সহ সম্পাদক পদে স্থান পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের তাহরীম হোসেন সীমান্ত। এতে মির্জাপুরের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বাংলাদেশে ছাত্রলীগের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় কমিটিতে মির্জাপুরের কোন ছাত্র সহ-সম্পাদকের মতো গুরুত্বপূর্ন পদে স্থান পেলেন। এ জন্য মির্জাপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সোমবার বিকেলে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য জানা যায়। তাহরীম হোসেন সীমন্ত আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য লেখাপড়া করছেন। তাহরীম হোসেন সীমান্ত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের পরপর চার বার নির্বাচিত এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেনের একমাত্র ছেলে।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম জানান. মেধাবী ছাত্রনেতা তাহরীম হোসেন সীমান্ত উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে অবস্থান করলেও সুযোগ পেলেই দেশে এসে ছাত্রলীগের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেন। উপজেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে রয়েছে তার সক্ষতা। গত জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে মাঠ চষে বেড়িয়েছেন তিনি। তার প্রচারনায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। ওই সময়ে প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সভা সমাবেশে বক্তৃতা করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

এদিকে তাহরীম হোসেন সীমন্ত বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক মনোনীত হওয়ায় তাকে অভিভনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি