০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদেশ যাওয়ার টাকা সংগ্রহে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

বিদেশ যাওয়ার টাকা সংগ্রহ করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে টাঙ্গাইলের সখীপুরে শাহজালাল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

রোববার সকাল ১১টায় উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

খবর পয়ে বাড়ির পাশে একটি আম গাছের ডালে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত শাহজালাল ওই গ্রামের আবদুস সবুরের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, গত তিনমাস আগে বিদেশ যাওয়ার জন্য ৭০ হাজার টাকা জমা দেয় শাহজালাল। ভিসা আসায় বাকী টাকা পরিশোধের জন্য তাকে চাপ দেন আদম ব্যবসায়ী। অনেক চেষ্টা করে টাকা সংগ্রহ করতে না পেরে অবশেষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে।

সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি