১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শুক্রবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মো: শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সেলিমাবাদ খানপাড়া এলাকার মৃত রিফাত শেখের ছেলে মো: মামুনুর রশিদ মামুন ও একই জেলার বাবুপুর মধ্যপাড়া এলাকার আজাহার আলীর ছেলে মো: মরিফ উদ্দিন ওরফে শরিফ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকার রাবনা বাইপাস এলাকার হামিদ এন্ড কোম্পানী ২ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিকআপ আটক করে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপ থেকে ৭৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

আটককৃতদের জিঞ্জাসাবাদে জানায় তারা চাঁপাইনবাবগঞ্জ হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সংগ্রহ করে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি