১০:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্রামবাসীর সহযোগীতায় উদ্ধার

কালিহাতীতে সংখ্যালঘু ছাত্রী অপহরণের চেষ্টা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে এক হিন্দু ছাত্রীকে অপহরণ করার চেষ্টা চালিয়েছে স্থানীয় কয়েক বখাটে যুবক। 

মঙ্গলবার স্কুল থেকে বাড়ি যাবার পথে নারান্দিয়া বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী ওই ছাত্রীকে উদ্ধার করেন।

 ছাত্রীটি উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে পড়ে। মেয়েটির বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮ বছর আগে মারা গেছেন। তার ভাই চা বিক্রি করে সংসার চালান। 

জানা যায়, মালতি গ্রামের ঝন্টু সূত্রধরের ছেলে বখাটে গোবিন্দ সূত্রধর (২২) দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছে। সে এলাকার বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত।  মঙ্গলবার গোবিন্দ সূত্রধর ও আব্দুর রশিদের নেতৃত্বে মুখোশ পরা একদল যুবক ওই শিক্ষার্থীর পথ রোধ করে জোর পূর্বক সিএনজি চালিত অটো রিক্সায় তুলে নিয়ে যায়। পথে দেউপুর এলাকায় পৌঁছালে স্কুল ছাত্রীর চিৎকার দিলে স্থানীয়রা অটোরিক্সা আটক করে। অবস্থার অবনতি দেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে দেউপুর গ্রামের কয়েক ব্যক্তি ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। 

এ ব্যপারে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকরা বিষয়টি আমাকে জানিয়েছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। থানায় অভিযোগ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি