০৮:১২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে বাজেট পূর্ব কর্মপরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বাজেট পূর্ব কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অরণখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের সহযোগিতায় সোমবার বিকেলে এ সভা হয়।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রেজাউল করিম এর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অরণখোলা ইউনিয়নের কালার বাজারে আয়োজিত সভায় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় নাগরিকরা তাদের এলাকায় বিরাজমান সমস্যা ও সমাধানে বিভিন্ন প্রকল্প গ্রহণের প্রস্তাব তুলে ধরেন। 

এসময় সনাকের পক্ষ থেকে সনাক সদস্য আলহাজ মো: আব্দুস সামাদ তালুকদার সভার লক্ষ্য ও উদ্দেশ তুলে ধরেন।

অনুষ্ঠানে সনাক সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম ইউপি পরিষদের সেবার মান বৃদ্ধিতে স্বচ্ছতা ও জবাদিহিতা এবং স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিতকরণে সভার গুরুত্ব তুলে ধরে বিগত বছরের ওয়ার্ড সভায় চেয়াম্যানের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার অগ্রগতি তুলে ধরতে পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে পরিষদের চেয়ারম্যান বিগত বছরে প্রদত্ত প্রতিশ্রুতির অগ্রগতি সভায় তুলে ধরেন। 

সভায় এসময় নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন ভাতা, রাস্তা-ঘাট-কালভার্ড-ব্রিজ নির্মাণ, সংস্কার এবং তদসংশ্লিষ্ট বাজেট, বাজেট ব্যয়ের খাত, নলকূপ-সেনিটারি লেট্রিন স্থাপন, টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দের সুষ্ঠু মনিটরিং এর দাবি জানান। ই

উপি চেয়ারম্যান নাগরিকদের উত্থাপিত সমস্যসমূহ সমাধানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প প্রণয়ন করে আগামী বাজেটে অন্তর্ভূক্ত করবেন এবং সমস্যাসমূহ সমাধানে পর্যায়ক্রমে উদ্যোগী হবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি এ সভা আয়োজনে সহযোগিতা করার জন্য পরিষদের পক্ষ থেকে মধুপুরের সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে এসময় সনাক সভাপতি মো: বজলুর রশিদসহ ইয়েস ও ইউপি সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের দেড় শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি