০১:১৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্যবিয়ের অপরাধে বরসহ আটক ৭

মোঃ জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের অপরাধে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বরসহ সাত জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের নির্দেশে পুলিশ মহেড়া ইউনিয়নের বরটিয়া গ্রামে বিয়ে বাড়িতে গিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হলো- উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের ইউনুস খানের ছেলে বর মো. মাসুদ খান। বরের আত্মীয় বরটিয়া গ্রামের মোহাম্মদ আলী, আব্দুল হালিম খান, কাবেল খান, জাহিদ ও পাশ্ববর্তী ধামরাই উপজেলার চৌহাট গ্রামের সাইদুর রহমান।

জানা গেছে, সোমবার বিকেলে খোন্দকার আয়েশা রাজিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বরটিয়া গ্রামের আলী আজমের মেয়ে দিশা আক্তারের সঙ্গে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের ইউনুস খানের ছেলে মাসুদ খানের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন মির্জাপুর থানা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। তাদের উপস্থিতি টের পেয়ে কাজীসহ অন্যরা পালিয়ে গেলেও বরসহ সাত জনকে আটক করে থানায় নিয়ে আসে। রাত পৌনে নয়টায় এ খবর পাঠানো সময় পর্যন্ত আটককৃতরা থানা হাজতখানায় রয়েছে। 

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে আটককৃতদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি