০৬:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ১জনের মৃত্যু

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ সেপ্টেম্বর ২০১৬ | | ৩১১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় কবির হোসেন (২২) নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গতকাল শনিবার হেমনগর কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় ৫জন।

স্থানীয়রা জানান, স্থানীয় হেমনগর কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু’টি গ্রুপের মাঝে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্ব নিরসনে গতকাল শনিবার উভয় পক্ষ একত্রিত হলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে এতে আহত হয় ৫জন। আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে গুরুতর আহত কবির হোসেনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখানে তার অবস্থা আশঙ্কা জনক হলে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে আনা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি