০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩৫ গুণি ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

প্রয়াত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফতাব উদ্দিন সম্মাননা পদক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫জন গুণিব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়।

নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল এডভোকেট বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট মুলতান উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আনিছুর রহমান আনিছ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচারক এস এম জাহিদ, নাগরপুর যদুনাথ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক রামেন্দ্র নারায়ন শীল ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সম্ভুনাথ সাহা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি