১০:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

আরিফের ব্যাপক গনসংযোগ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মুহাম্মদ আরিফ হোসেন ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন। 

এ লক্ষে তিনি আজ মঙ্গলবার দুপুরে ঘাটাইল শহরের তার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন মার্কেটের দোকানদার, রিকশা চালকদের কাছে লিফলেট দিয়ে ভোট ও দোয়া চান। 

এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকা-, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

মুহাম্মদ আরিফ হোসেন ঘাটাইল আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। 

তিনি দিন-রাত ব্যাপক গণসংযোগ করছেন। তিনি নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। প্রতিটি পাড়া মহল্লা হাট বাজারে গনসংযোগ ও পথসভা চালাচ্ছে তিনি। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সভা সমাবেশের মধ্যদিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরছেন সাধারন মানুষের কাছে। ফলে দিন দিন সাধারন মানুষের কাছে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তৃনমুল নেতাকর্মীরা আগামীতে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ আরিফ হোসেনকে দেখতে চায় বলে জানিয়েছেন তার ঘনিষ্ট কয়েকজন নেতাকর্মীরা। রাজনীতির পাশাপাশি আরিফ বিভিন্ন শিক্ষা-সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। 

গণসংযোগ শেষে মুহাম্মদ আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্র, ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই। আমার প্রতি জনগণের আস্থা রয়েছে। আওয়ামী লীগকে ঘাটাইল শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করেছি।

তিনি আরো বলেন, আমি শতভাগ আশাবাদি দল আমাকে মনোনয়ন মনোনয়ন দেবে। আমি মনোনয়ন পেলে ঘাটাইল উপজেলাকে ব্যাপক উন্নয়নক করবো এবং সাধারণ জনগণের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেব। 

এ সময় তার সাথে ছাত্রলীগ, যুবলীগ আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি