০৪:৩৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর গলা কেটে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

সোমবার গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অলিপুরের রাস্তায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল জলিল উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি শস্য ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে জলিলের কাছে থাকা আনুমানিক ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার পর তাকে হত্যা করে দর্বৃত্তরা।

স্থানীয় জানান, মধুপুর থেকে ব্যবসার টাকা নিয়ে জলিল বাড়ি ফিরছিলেন। এ সময় টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তায় পৌঁছালে দর্বৃত্তরা তার পথরোধ করে। এর পর এলোপাতাড়ি কোপ ও গলায় ধারালো অস্ত্রের আঘাত করে তার কছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে প্রতিবেশী ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত ও অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর পর তার চিৎকারে স্থানীয় লোকজন এসে জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। এ ঘটনায় দর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি