০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি ¯œানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুস্ক করি দাও আসি, এসো হে বৈশাখ, এসো এসো...সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে বাংলা নববর্ষ ১৪২৬ বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রাটি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বর্ষবরণ উদ্যাপন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

মঙ্গল শোভাযাত্রা শেষে দিনব্যাপী কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পান্তা উৎসব,লোকজ সঙ্গীত, খেলাধুলা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি