০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে জননেতা আব্দুল মান্নানের ১৪ তম মৃত্যূবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৪ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় জননেতা আব্দুল মান্নান হলে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের পক্ষ থেকে মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর হল প্রভোস্ট, শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা পুস্পস্তবক অর্পণ করে। 

এসময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তাঁর পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ, শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক ড. মোঃ খাইরুল ইসলাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুখসানা সিদ্দীকা, বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিবিড় পালসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি