০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুইসাইড নোট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে সুইসাইড নোট লিখে সামিয়া নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। 

উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সামিয়া ওই এলাকার সৌদী প্রবাসী হযরত আলীর আলীর মেয়ে এবং সে সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলো। 

পরে পুলিশ রোববার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় পুলিশ একটি সুসাইড নোট উদ্ধার করেছে। 

এলাকাবাসী জানায়, উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামের সৌদী প্রবাসী হযরত আলীর মেয়ে সামিয়া। সে সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়শোনা করতো। ওই স্কুল ছাত্রীকে মা-বড় বোন মিলে প্রায়ই নির্যাতন করতো। শনিবার সন্ধ্যার পর মা ও বড় বোন বাড়ির বাইরে গেলে সামিয়া ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মা ও বড় বোন বাড়ি ফিরে ঝুলন্ত অবস্থায় সামিয়াকে দেখতে পেয়ে তারা লাশ মাটিতে নামায়। পরে রাতেই ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রোববার সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের  মর্গে প্রেরণ করে। 

এ দিকে মৃত্যুর আগে সামিয়া একটি সুইসাইড নোট লিখে যায়। সে ওই নোটে উল্লেখ করেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিভিন্ন কারনে দুনিয়া ভালো না লাগায় আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। পুলিশ সামিয়ার ওই সুইসাইড নোটটিও উদ্ধার করেছে।

সুইসাইড নোট উদ্ধারের সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার এসআই আবু হানিফ বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি