০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষক খুন

মির্জাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সুরুজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ জুন ২০১৬ | | ৭৬
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ ওরফে নুরু মাষ্টার (৭০) খুনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সুরুজ শিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে বেলতৈল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্ততার করে।

সুরুজ শিকদার উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়া ছেলে।

গ্রেপ্তার হওয়া সুরুজ শিকদার নিহত আবু সাঈদ ওরফে নুরু মাষ্টারের ভাই ১৫ বছর আগে খুন হওয়া মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। সুরুজ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।

বৃহস্পতিবার নিহত শিক্ষকের বড় ছেলে শফি উদ্দিন বাদল বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি একজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঘরের বেড়া কেটে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ ওরফে নুরু মাস্টারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয় তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি