১০:৪৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু-বান্ধব থানা গঠনে শিশু ফোরামের মত বিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে শিশু-নির্যাতন ও শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধসহ সকল নির্যাতন বন্ধ এবং শিশু কল্যাণে শিশু-বান্ধব থানা গঠন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার মধুপুর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মধুপুর থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ ৪০ জন পুলিশ সদস্য, কেন্দ্রিয় শিশু ফোরামের ১৫ সদস্যের শিশু প্রতিনিধি দল, আমন্ত্রিত গণমাধ্যমকর্মি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জলছত্র এপির কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীগণ অংশ গ্রহণ করেন।
 
মতবিনিময় সভায় শিশু ফোরামের শিশু বিষয়ক ডেস্ক সার্ভিস চালুর দাবির প্রেক্ষিতে থানা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়- মধুপুর থানায় শিশু বিষয়ক ডেস্ক বাস্তবায়ন যথাযথভাবে পরিচালিত হচ্ছে এবং শিশু বান্ধব ডেস্ক পরিচালনায় রয়েছেন একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি-তদন্ত)। ডেস্ক বাস্তবায়নের মূল উদ্যেশই হলো থানাধীন যে কোন শিশুর উদ্ভুত পরিস্থিতিতে যথাযথ সেবা পাওয়া। শিশু সহিংসতা, শিশুদের উপর নির্যাতন, মাদক সেবন ও বাল্যবিবাহ বন্ধের জন্য এই ডেস্কের কার্যকরী ভূমিকা রয়েছে। 
 
শিশু বিষয়ক ডেস্ক যথাযথ বাস্তবায়নে শিশু আইন, শিশু বিয়ষক ডেস্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকতার কার্যাবলি এবং শিশুদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জলছত্রএপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার লুটাস চিসিম।

শিশুর প্রতি সহিংসতা, মাদক সেবন, ইভটিজিং এবং বাল্যবিবাহ বন্ধের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি বিশেষ ভূমিকা রাখার আহবান জানায় মধুপুর কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি আল আমিন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি