০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে সরস্বতী পূজা উদযাপন

আবীর বসাক, বিটেক | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাণী অর্চনা ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। 

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চ “ছয়দফা” তে পুষ্পমাল্য অর্পণ, মন্ত্রপাঠ, শঙ্খধ্বনির মাধ্যমে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা পরিচালনা করেন পুরোহিত মধুসূদন চক্রবর্তী।

পুরোহিত মধুসূদন চক্রবর্তী জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা। শিক্ষার্থীদের মাঝে এই পূজার গুরুত্ব অনেক। সরস্বতী শিক্ষা, সঙ্গীত এবং শিল্পকলার দেবী হিসেবে পূজিত হয়ে আসছেন বহুকাল থেকে। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় উপবাস রেখে বিল্বপত্র, ফুল সরস্বতীর চরণে সমর্পণ করে অর্ঘ্য নিবেদন এবং অঞ্জলি প্রদান করেন বিটেকের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পূজা চলাকালীন সময়ে উলুধ্বনি ও বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। পূজা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানসূচিতে ছিল আলোকসজ্জা, মঙ্গল আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি