০৮:৩২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচনের সময় নির্বাচন কমিশনারই তত্ত্বাবধায়ক সরকার : কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবেন না। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশনারই তত্ত্বাবধায়ক সরকার বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। 

তাই আগামী নির্বাচনে কে আসলো আর কে আসলো না সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় জনগন শান্তিপূর্ণ ভাবে, স্বাধীন ভাবে ভোট দিতে পারছে কিনা সেটা সরকার আর নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি শুধু শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ২৮ অক্টোবর থেকে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। তারা এখানে হেরে গেছে। তারেক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দেশে এসে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না, সে আবার দেশের সেবা কিভাবে করবে। 

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার।

কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক সম্পাদক নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ। 

এ সময় কেন্দ্রীয়, জেলা. উপজেলা শাখা কৃষক শ্রমিক জনতালীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি