০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীমের শোডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে বিশাল শোডাউন করেছে। 

বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলা সদরে এই শোডাউন করে।

সকাল থেকেই শোডাউন উপলক্ষে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। সকাল এগারটার দিকে নারী পুরুষ কিশোর যুবকের সমন্বয়ে পাঁচ সহ¯্রাধিক লোকের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মুফাজ্জল হোসেন দুলাল, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, আনাইতারার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ফতেপুরের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, মহেড়ার চেয়ারম্যান বাদশা মিয়া, ভাওড়ার চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন তালুকদার, বাশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি