০৯:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর সমাধিতে ছানোয়ার হোসেন এমপির শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দ্বিতয়ীবারের মতো সংসদ সদস্য শপথ নিয়ে বুধবার ১৬ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

১৬ জানুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। 

শুরুতেই ছানোয়ার হোসেন এমপি জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে ছানোয়ার হোসেন এমপি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামীলীগ এর সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারন সম্পাদক এম এ রৌফ,  সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা সহ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগ ও টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে মঙ্গলবার রাত ১১ টায় টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যান থেকে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগ ও টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নিয়ে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি