১০:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আর্ন্তজাতিক গবেষণাপত্রে বাংলাদেশে ২য় কাউছার আহমেদ

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

২০১৮ সালে সুনামধন্য গবেষণাপত্র ক্সোপাস ইনডেক্সে প্রকাশিত ব্যক্তিগত গবেষণা সংখ্যার ভিত্তিতে ৩৬ টি গবেষণাপত্র প্রকাশ করে বাংলাদেশে দ্বিতীয় (২য়) স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাউছার আহমেদ। 

এছাড়াও ২২ টি গবেষণাপত্র প্রকাশ করে ১৩ তম অবস্থান করেছেন একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর প্রভাষক বিকাশ কুমার পাল।

২০১৭ সালেও ক্সোপাস ইনডেক্সে প্রকাশিত ব্যক্তিগত গবেষণাপত্র প্রকাশ করে বাংলাদেশে প্রথম ১৫ জনের ৩ জনই ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এর মধ্যে সহকারী অধ্যাপক কাউছার আহমেদ ৪র্থ, সহকারী অধ্যাপক আলী নেওয়াজ বাহার ৮ম এবং সৈয়দ আসাদুজ্জামান আসাদ ১৩ তম অবস্থান করেছিলেন।

কাউছার আহমেদের ক্সোপাস ছাড়াও আইএসআইতেও অসংখ্য গবেষণাপত্র রয়েছে। তিনি আলোতত্ত্ব নিয়ে গবেষণা করছেন। তার গবেষনার অন্যতম বিষয় আলো ফেলে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও ক্যান্সার কোষ সনাক্তকরন। 

তিনি গ্রুপ অব বায়োফটোমেটিক্স নামে একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করেন। যার সাথে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষকগণ সংযুক্ত রয়েছেন। এই গ্রুপের মাধ্যমে তারা তাদের গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। 

২০১৪ সালে বিশ^বিদ্যালয়ে যোগদানের পর ৫ বছর শিক্ষকতা জীবনে প্রকাশিত গবেষণাপত্র ১২৮ টি। যার আর.জি- ২৭.৭৪ এবং যার সাইটেশন ৭৯২ টি (২০১৮ সালে ৩২৩ টি)।

এ বিষয়ে কাউছার আহমেদ বলেন, আমার যা কিছু অর্জন আমি এবং আমার বি.এস.সি ও মাস্টার্সের গবেষণারত ছাত্রদের দ্বারা। পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আমি আমার গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি