০৮:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছড়াকার পিংকু’র কবিতাগ্রন্থ ‘ শ্রাবণ মেঘের স্বপ্ন’র পাঠন্মোচন অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশিত ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকুর কবিতা ‘ শ্রাবণ মেঘের স্বপ্ন’র পাঠন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি আয়োজিত নতুন বইয়ের পাঠ উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে ‘এবং মানুষ’ প্রকাশনী। 

কবি ও প্রকাশক আনোয়ার কামালের পরিচালনায় পাঠ উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহ করেন ওপার বাংলার কবি দেবারতী ভট্টাচার্য, উদীচী কেন্দ্রিয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, কবি রেজাউদ্দিন স্ট্যালিন। 

এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন মোল্লা, কথাশিল্পী রাশেদ রহমান, উদীচীর কেন্দ্রিয় কমিটির সম্পাদক আরিফ নূর, লেখক মারুফ রসুল, অধ্যাপক স্বাতী চক্রবর্তী, অলক কুমার চৌধুরি, কবি মনিরুন নাহার, সাংবাদিক মো. নজরুল ইসলাম, মাসুদুর রহমান মিলন প্রমুখ।

উল্লেখ্য যে, কাশীনাথ মজুমদার পিংকু টাঙ্গাইলের  এলেঙ্গার কৃতি সন্তান ও লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের ইংরেজী বিষয়ের সহকারি অধ্যাপক এবং এলেঙ্গা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। ‘শ্রাবণ মেঘের স্বপ্ন’ তাঁর লেখা পঞ্চম গ্রন্থ। এর আগেও তাঁর চারটি ছড়াগ্রন্থ প্রকাশ হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি