০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৩৬২৫টি গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা করলো সেনাসদস্যরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর বিনামুল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ্য গবাদি প্রাণির চিকিৎসা সেবা প্রদান করছে।

মঙ্গলবার দিনব্যাপি উপজেলার আজগানা উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনীর সাভার অঞ্চল এই  চিকিৎসা সেবার আয়োজন করে।

আরভি এন্ড এফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রাণি সম্পদ বিভাগের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কর্ণেল আব্দুল বাকী পিএসসি। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্ণেল মুঃ রেজাউল করিম, মেজর আসাদ, মেজর মুক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন আহমেদ, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর লতিফ মাহামুদ প্রমুখ।

পূর্বনির্ধারিত এই চিকিৎসা সেবা ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় জনসাধারণ তাদের গবাদি প্রাণি, হাঁস-মুরগী নিয়ে সমবেত হতে থাকেন। দিনব্যাপি এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে ১ হাজার ৫শ টি গরু, ২৫টি মহিষ, ১শ টি ছাগল এবং ১২ হাজার হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান হয় বলে  লে. কর্ণেল রেজাউল করিম জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি