১০:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন বিভাগের ২ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সখীপুরে প্লট বরাদ্দের নামে অর্থ নেওয়া ও সামাজিক বনায়নের টাকা আত্মসাতের অভিযোগে বন বিভাগের দুই কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে সখীপুর থানায় এ পৃথক দু’টি মামলা করেন। 

দুই মামলাতেই বন বিভাগের সখীপুর উপজেলার নলুয়া বিট কর্মকর্তা আলাউদ্দিন এবং বহেড়াতৈল রেঞ্জের সাবেক বিট কর্মকর্তা শহীদুল আলমকে (বর্তমানে রাজশাহী বন বিজ্ঞান ও প্রযুক্তি ইনিস্টিটিউটে কমর্রত) আসামী করা হয়েছে। 

টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, একটি মামলায় সামাজিক বনায়নের ২৭ লাখ ১৫ হাজার টাকা বন সৃজনের কাজে ব্যবহার না করে আতœসাৎ এবং সামাজিক বনায়নের প্লট বরাদ্দের নামে ১৮ লাখ ৩০ হাজার টাকা আতœসাতের অভিযোগ আনা হয়েছে। 

এ মামলায় সখীপুরের বহেড়াতৈল সদর রেঞ্জের নবজাগরণ সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়াকেও আসামী করা হয়েছে।

অপর মামলায় ওই দুই বন কর্মকর্তা ছাড়াও সখীপুরের ঘটেশ্বরী মৌজার সবুজ ছায়া সামাজিক বনায়ন সমিতির নাজিম উদ্দিন, আকবর হোসেন ও আব্দুস সালামকে আসামী করা হয়েছে। 

এ মামলায় তাদের বিরুদ্ধে সামাজিক বনায়ন সৃজনের ১৩ লাখ ৯৫ হাজার টাকা এবং বনায়নের প্লট বরাদ্দের নামে ৭ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পরস্পরের যোগসাজশে আতœসাতের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তুহীন আলী জানান, মামলা দুটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি