০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দক্ষিন আফ্রিকায় বাংলাদেশী ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

দক্ষিন আফ্রিকায় বাংলাদেশী এক ব্যবসায়ীকে খুঁন করে তার সবকিছু লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বাংলাদেশ সময় রাত দশটা ও দক্ষিন আফ্রিকা সময় সন্ধা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মো. টিটু খান (৩৫)। সে মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মৃত হাসমত খানের ছেলে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় টিটু খান তার অপর দুই ভাই রঞ্জু খান ও মিঞ্জু খান দক্ষিন আফ্রিকায় ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন।

জানা গেছে, দক্ষিন আফ্রিকার ম্যাসিনা প্রদেশের মাসিছি শহরের দীর্ঘদিন ধরে অবস্থান করে নিজস্ব ব্যবসা পরিচালনা করতেন নিহত টিটু। শনিবার দিনভর ব্যবসা শেষে সন্ধ্যায় হিসাব নিকাশ করার পর দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বের হলে এক দল দুর্বৃত্ত এসে ধারালো চাকু দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে। এতে তার ঘটনাস্থালেই মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন লুটে নেয় বলে বড় ভাই রঞ্জু খান জানিয়েছেন।

এদিকে টিটু খুন হওয়ার খবর দেশে জানাজানি হলে বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। নিহত টিটু খানের মাগফিরাত নামে ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে নিহত টিটুর মরদেহ দেশে পাঠানো হবে বলে আফ্রিকায় থাকা তার অপর ভাই মিঞ্জু খান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি