০৯:১২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ. লীগের পথসভা থেকে পকেটমার আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আওয়ামী লীগের পথসভায় নেতাকর্মীদের পকেটমারের ঘটনা ঘটেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এতে অনেকে নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন। টাঙ্গাইল পুলিশ ফাঁড়ি সূত্রে এ তথ্য জানা গেছে।

এই ঘটনায় পথসভা থেকে ৯২ হাজার টাকাসহ সাইফুল ইসলাম নামের পকেটমারকে আটক করেছে পুলিশ। আটক সাইফুলের বাড়ি ঢাকায়।

এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানান, ভিড়ের মধ্যে পকেটভর্তি টাকা দেখে লোকটিকে সন্দেহ হয়। পরে পুলিশকে জানালে তারা লোকটিকে আটক করে।

পকেটমারের শিকার টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বালা জানান, টাকা ফেরত পেয়েছি।ট্রেন থেকে নামার সময় পাঞ্জাবির পকেট থেকে টাকাগুলো খোয়া যায় বলে জানান তিনি।

এ ঘটনায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের একাধিক সদস্য মোবাইল ফোন খুইয়েছেন।ভিড়ের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার সাইদ আহমেদসহ বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়েছে।

এদিকে নির্বাচনী প্রচারণ চালাতে ট্রেন সফর করছেন আ. লীগের একটি প্রতিনিধি দল।সফরে আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর সম্পাদিক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি