০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্যান্সারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছাত্রলীগ কর্মী রানা

দীপা দাস | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের ছাত্রলীগ কর্মী তাওহিদুজ্জামান রানা দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসুস্থ রানা মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের মোঃ আবুল হোসেনের ছেলে।

বর্তমানে ভারতের হাইদ্রাবাদের যশোধা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রানার পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৫ মাস আগে অসুস্থ হয়ে পড়ে রানা। পরে দেশের বড় বড় হাসপাতালে চিকিৎসার পরও সঠিক কোন রোগ নির্ণয় না হওয়ায় ভারতে নিয়ে যাওয়া হয় তাকে। ভারতের হাইদ্রাবাদের যশোধা হাসপাতালে তার পরীক্ষা-নীরিক্ষার পর গলা আর ঘাড়ে নন হসকিন লিম্ফোমা ক্যান্সার ধরা পরে।

যশোধা হাসপাতালের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

রানার বাবা জানান, টেষ্টের রির্পোট অনুযায়ী ক্যান্সারের জীবানুটা শুধু গলা আর গাড়ে রয়েছে। যা কেমু থেরাপির মধ্যদিয়ে ধংস করা সম্ভব। রানাকে পুরোপুরি সুস্থ করে তুলতে প্রায় ৮-১০টি কেমু থেরাপি দিতে হবে। একবার কেমু থেরাপি দিতে বাংলাদেশের টাকায় প্রায় দুই লক্ষ টাকা করে লাগবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বেচার মতো শুধু এখন আমার ভিটে বাড়ি ছাড়া আর কিছুই নেই। তাই তিনি সমাজের বিত্তবান স্বহৃদয়বান ব্যক্তিদের রানার সুচিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।

সবার আন্তরিক সহযোগিতায়ই সুস্থ হয়ে উঠতে পারে রানা। রানাকে সহযোগিতা করা যাবে- বিকাশ-০১৭৭৯৬২১৫৫৭। এছাড়া রানার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে- Imo & Whatsapp- +৮৮০১৭৫৪০৪০০৫৪। সরাসরি কথা বলতে- ইন্ডিয়া নম্বর- +৯১৮৪২০৬১১২৫০

রানাকে আর্থিক সহযোগিতা পাঠানো যাবে ব্যাংক একাউন্টের মাধ্যমেও-

Acount Holder Name : Rekha Begum

Rellation - Mother

Ac no- 0200007820939

Agrani Bank Limited

Mohera branch, Mirzapur, Tangail-19000.

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি