০৭:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মার্কেটে চুরি, ১৭ লাখ টাকার মোবাইল লুট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর বাজারের কলেজ রোডস্থ সৈয়দ মনসুর টাওয়ারের মোবাইল মার্কেটে দু:সাহসিক চুরি হয়েছে। চোরের দল মার্কেটের চারটি মোবাইলের দোকান থেকে নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মোবাইল ফোন লুটে নিয়েছে।

বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে। পুলিশ মার্কেটের দুই নৈশ প্রহরী সালাম ও মবিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে বলে জানা গেছে।

জানা গেছে, অন্যান্য দিনের মত বৃহস্পতিবার সন্ধ্যার পর মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। দোকান মালিকরা শুক্রবার সকালে মার্কেটে এসে দেখতে পান দোকানে তাদের লাগানো তালার পরিবর্তে অন্যতালা লাগানো। এতে ব্যবসায়ীদের সন্দেহ হলে তালা ভেঙ্গে দোকানে ঢুকে দেখতে পান সব মালামাল চোরের দল লুটে নিয়েছে।

এর মধ্যে স্যামসং গ্যালারীর মালিক সেলিম মিয়ার দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার ৩৬ টি মোবাইল, মেহেদী হাসানের মোবাইল ফেয়ার থেকে ১ লাখ ৫০ হাজার টাকার ২০ টি মোবাইল, রনি মিয়ার রুপা মোবাইল সিটি থেকে প্রায় ৭ লাখ টাকার ৫০ টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা এবং সুমন মিয়ার স্মার্ট জোন থেকে প্রায় ৪ লাখ টাকার ২৭টি দামী মোবাইল চোরের দল লুটে নিয়েছে বলে জানা গেছে। 

মালামাল লুট শেষে চোরের দল সব দোকানে অন্য তালা লাগিয়ে যায় বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন।

মার্কেটের মালিক শাজাহান জানান, মার্কেটে রাতে পাহারাদার থাকা অবস্থায় এই চুরির ঘটনা ঘটেছে। মবিন মিয়া ও সালাম নামে দুই পাহারাদার রাতে মার্কেটের পাহারায় নিয়োজিত ছিলেন।

মির্জাপুর থানার পরির্দশক (দতন্ত) শ্যামল কুমার দত্তের সঙ্গে কথা হলে তিনি বলেন, সালাম ও মবিন নামে দুই পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি