১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্তব্যরত আনসার সদস্যকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে কর্তব্যরত এক আনসার সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে ভ‚ঞাপুর বাসট্যান্ড গোলচত্ত¡রে দায়িত্বরত আনসার সদস্য সুরুজ্জামানকে মারধর করা হয়। 

জানা গেছে, ঈদে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভ‚ঞাপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা আনসারের ১০জন সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। ভ‚ঞাপুর বাসস্ট্যান্ডের গোলচত্ত¡রে যত্রতত্র স্থানে সিএনজি পার্কিং করতে নিষেধ করায় আনসার সদস্য সুরুজ্জামানকে মারধর করে সিএনজি শ্রমিক নেতা আব্দুল মোতালেব। এসময় তাকে লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করা হয়। পরে উপজেলা প্রশাসন, থানা ও শ্রমিকনেতাদের সমন্বয়ে দু’পক্ষের মতামতের ভিত্তিতে সমাধান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভ‚ঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া জানান, আনসার সদস্যকে মারধরের ঘটনায় উপজেলা পরিষদে এ নিয়ে দু’পক্ষের সম্মতিতে সালিশি বৈঠকে সমাধান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, উপজেলা প্রশাসন থেকে ঈদে যানজট নিরসনে জেলা আনসার থেকে ১০জন আনসার সদস্যকে পৌর এলাকায় বিভিন্ন পয়েন্টে নিয়োগ করা হয়েছে। যত্রতত্র পার্কিং করতে না দেয়ায় আনসার সদস্যকে মারধর করা হয়েছে। 

এঘটনায় অভিযুক্ত ব্যক্তি, শ্রমিকনেতা, পুলিশ ও মারধরের শিকার আনসার সদস্যের সম্মতিতে ঘটনার মীমাংসা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি